সিলেট ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল

‎

‎
‎মৌলভীবাজারের প্রখ্যাত সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল (৫০) আর নেই।
‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ৩০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
‎
‎দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
‎
‎প্রায় ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন তমাল ফেরদৌস দুলাল।
‎স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি অর্জন করেছিলেন সহকর্মী ও পাঠকের ভালোবাসা।
‎তাঁর নেতৃত্বে ইমজা মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন হিসেবে পেশাদারিত্ব ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।
‎
‎সহকর্মীদের ভাষায়—“তিনি ছিলেন সাংবাদিক সমাজের প্রেরণার উৎস। কাজের প্রতি তাঁর ভালোবাসা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং নেতৃত্বের দক্ষতা তাঁকে আলাদা করেছে সবার কাছ থেকে।”
‎
‎পেশাগত জীবনের বাইরেও তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও সহৃদয় মানুষ।
‎সহকর্মীদের সমস্যায় পাশে দাঁড়ানো, জুনিয়রদের অনুপ্রাণিত করা ও সাংবাদিকতার নৈতিক মান রক্ষায় কঠোর অবস্থান—এসব গুণ তাঁকে করে তুলেছিল আলাদা এক ব্যক্তিত্বে।
‎
‎তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মৌলভীবাজারের সাংবাদিক মহল, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
‎সকাল থেকেই সহকর্মী সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হন।
‎পরে সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সম্মুখে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
‎
‎ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), মৌলভীবাজার প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
‎
‎মৌলভীবাজারের গণমাধ্যম জগতে তমাল ফেরদৌস দুলালের অবদান অনস্বীকার্য।
‎তাঁর সততা, নীরব পরিশ্রম ও প্রেরণাদায়ী উপস্থিতি অনেক তরুণ সাংবাদিকের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।
‎
‎অনলাইন সিলেট ডটকম এর পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের প্রতি শ্রদ্ধা।
‎পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল

সময় ০৮:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫