সিলেট ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নবীগঞ্জে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ তেল এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে “বি বাড়িয়া বেকারী”কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

‎বুধবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ শাস্তি দেওয়া হয়।

‎অভিযোগের ভিত্তিতে জানা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া ফুড গ্রেড কালারের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড কালার, মেয়াদোত্তীর্ণ তেল এবং ক্ষতিকর রাসায়নিক এ্যামোনিয়াম ব্যবহার করা হচ্ছিল।

‎এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী “বি বাড়িয়া বেকারী”-র মালিক হামদু মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।

‎অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্যের মান নষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

‎তিনি আরও জানান, নবীগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নবীগঞ্জে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

সময় ০৫:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫