সিলেট ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
News Title :
‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎ শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎ ‎প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নায়ন প্রত্যাশায় জেলাবাসী যমুনার ভাঙনে ভূঞাপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের জনপদ মৌলভীবাজার, পৌঁছেছে ‘লাল-সবুজ’ বাস‎ ‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

‎হবিগঞ্জের নবীগঞ্জে মৃত বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

‎আজ শুক্রবার ২৪ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিটে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম প্রদান করে।

‎এ সময় মাননীয় পুলিশ সুপার হবিগঞ্জ পক্ষে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মানিক লাল দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

‎বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসের পরিবার জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য পুলিশ সুপার মহোদয় ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, পুলিশ প্রশাসনের এই সহানুভূতিশীল দৃষ্টি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য, গত ২২ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাস বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন দুপুরে তাঁর মরদেহ হাওড়সংলগ্ন একটি ধানক্ষেতে পাওয়া যায়। পরিবারের ধারণা, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি পানিতে পড়ে মৃত্যুবরণ করতে পারেন।

‎মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে নবীগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে ধর্মীয় রীতি অনুসারে তাঁর দাহ সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

সময় ০৮:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫