সিলেট ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎টাঙ্গাইল বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন আর নেই।

সদ্য প্রয়াত মরহুম হামিদুল হক মোহন। (ফাইল ছবি)

‎

‎টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, প্রবীণ রাজনীতিবিদ হামিদুল হক মোহন (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎হার্ট অ্যাটাকের পর সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎

‎তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।

‎এছাড়াও তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

‎

‎পারিবারিক ও দলীয় সূত্র জানায়, হামিদুল হক মোহন সোমবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় তার নিজ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

‎সভা শেষ করে তিনি এলাসিন এলাকায় অপর একটি প্রচারণায় যোগদানের জন্য যাচ্ছিলেন। পথেই গাড়িতে তিনি হার্ট অ্যাটাক করেন।

‎তাৎক্ষণিকভাবে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎হাসপাতালের মেডিসিন বিভাগে দায়িত্বে থাকা ডা. মাহমুদুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

‎

‎দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হামিদুল হক এবার দেলদুয়ার-নাগরপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

‎এ কারণে তিনি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জনসংযোগ ও সভা-সমাবেশ করছিলেন।

‎বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন ১৯৫২ সালের ৮ আগস্ট টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন।

‎তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা বিএনপিতে শোকের ছায়া নেমে এসেছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টাঙ্গাইল বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন আর নেই।

সময় ০৯:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫