সিলেট ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে শিক্ষকদের ৭ দফা দাবিতে সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান‎

৭ দফা দাবীতে মিছিল করছেন শিক্ষকগণ।

আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলার উদ্যোগে জাতি গঠনের কারিগর শিক্ষকদের ৭ দফা দাবিতে সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎সমাবেশ শেষে শিক্ষকেরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষকদের দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
‎
‎আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী বেগ, জেলা কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আস আদুল্লাহ, মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি মো. সিতাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা সেক্রেটারি মো. শাহীন মিয়া, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ জেলা সভাপতি হাবিবুর রহমান হারিস এবং বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।
‎

মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শিক্ষক প্রতিনিধি দল।

‎স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে প্রফেসর মামুনুর রশিদ বলেন,

‎
‎“এমপিওভুক্ত শিক্ষকদের দাবিগুলো আমরা সমর্থন করি। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তকরণসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে শিক্ষকদের ৭ দফা দাবিতে সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান‎

সময় ০৭:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫