সিলেট ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎নাসের রহমানের লিফলেট বিতরণে জনস্রোত,‎তৃণমূলে সরাসরি যোগাযোগে প্রাণ ফিরে পাচ্ছে বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা‎

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণে অংশ নিয়েছেন। তার আকস্মিক উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

‎শনিবার (১৮অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি  সদর উপজেলার আমতৈল ইউনিয়নের দীঘিরপাড় ও দামিয়া বাজার এবং কনকপুর ইউনিয়নের বাংলা বাজার ও বুদ্ধিমন্তপুর বাজারে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও যুবকদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন।

‎লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন, অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় নাসের রহমান পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।

‎সংক্ষিপ্ত বক্তব্যে নাসের রহমান বলেন, “কোনো দলের বিভ্রান্তিতে না পড়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশে নতুন রাজনীতি চালু করবে। গণতন্ত্রের সংকট কাটিয়ে জনগণের খেদমতের সরকার প্রতিষ্ঠা করবে।”

‎তিনি আরও বলেন, “বিএনপি সরকারের সময়ে মৌলভীবাজারে যে উন্নয়ন হয়েছিল তা পরবর্তীতে অবহেলিত হয়েছে। এখন জেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কার। পাশাপাশি বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ডিপ টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা নেয়া হবে।”

‎শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে নাসের রহমান বলেন, “গত ১৫-১৬ বছরে শিক্ষার মান অনেক নেমে গেছে। আমরা আবারও শিক্ষার মানকে আন্তর্জাতিক মানে উন্নীত করব।”

‎জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে তিনি জানান, মৌলভীবাজার পৌরসভার উন্নয়ন, শমসেরনগর বিমানবন্দর চালু করা, ঢাকা–শ্রীমঙ্গল–ঢাকা রুটে পৃথক ট্রেন চালু এবং আড়াইশ’ শয্যার হাসপাতাল আধুনিকীকরণের উদ্যোগ নেয়া হবে।

‎তার দাবি, “বিএনপি আমলে হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেগুলো অন্য জেলায় সরিয়ে নিয়েছে।”

‎লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসি মিসবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান সোহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাসের রহমানের সরাসরি তৃণমূলে যোগাযোগ বিএনপির মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন গতি এনেছে। সম্ভাব্য জাতীয় নির্বাচনের প্রাক্কালে তার এই তৎপরতা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলছে।

‎যেখানেই তিনি যান, সেখানেই ভিড় জমে যায়। উপস্থিত জনতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সাইফুর রহমান ও নাসের রহমানের নামে স্লোগান দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার উত্তর প্রান্তের ১নং খলিলপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে জনসংযোগ কার্যক্রমের যাত্রা শুরু করেন তিনি।

‎.

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎নাসের রহমানের লিফলেট বিতরণে জনস্রোত,‎তৃণমূলে সরাসরি যোগাযোগে প্রাণ ফিরে পাচ্ছে বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা‎

সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫