সিলেট ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মধুপুরের মির্জাবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভা: টাঙ্গাইল-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যাপক সমর্থন

জনসভায় বক্তব্য রাখছেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী।

‎
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-মহাসচিব, মধুপুর-ধনবাড়ী আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী-এর সমর্থনে মধুপুর উপজেলার ৬নং মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি এক জনসভার আয়োজন করে।
‎

‎আজ, ১৮ অক্টোবর ১৮ অক্টোবর রাত ৮টায় মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ আবুল হোসেন-এর সভাপতিত্বে এবং ফজলুল হক তোতা মাস্টার ও মীর ইকবাল হাসানের যৌথ সঞ্চালনায় সমাবেশটি পরিচালিত হয়।
‎
‎সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ আনেয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন মধুপুর বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ পান্না। মধুপুর ও ধনবাড়ী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য দেন।

প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ আলী কে ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতৃবৃন্দ।

‎
‎জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী। তিনি বলেন, “জনগণ যার, মনোনয়ন তার”।
‎দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি দীর্ঘ ধরে জাতীয়তাবাদী দল করে আসছি, সুপ্রিম কোর্টের আমি একজন সিনিয়র আইনজীবী। আমার চাওয়ার পাওয়ার কিছু নাই। আমি জীবনে অনেক সুযোগ পেয়েছি। কিন্তু সেগুলো নেই নাই।

‎
‎নিজের ত্যাগের কথা তুলে ধরে এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার আমার বিরুদ্ধে ১৭টি মিথ্যা মামলা দিয়েছিল।
‎৭ দিন শাহবাগ থানায় নর্দমায় রিমান্ডে থেকেছি। এতকিছুর পরও কি আমি মনোনয়ন পাব না?” এই প্রশ্ন তিনি উপস্থিত জনতার মাঝে রাখলে সকলে হাততালি ও শ্লোগান দিয়ে তাঁর প্রতি সমর্থন জানান।
‎
‎নির্বাচিত হলে এলাকার উন্নয়নের প্রতি মনোযোগী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে লাল পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, আমি মধুপুর-ধনবাড়ীর মানুষের সেবা করতে চাই।” তিনি এলাকার প্রধান সমস্যাগুলোর সমাধানে কাজ করার অঙ্গীকার করেন। এর মধ্যে রয়েছে, বিদ্যুৎ সমস্যার সমাধান
‎ গ্যাস সংযোগ আনা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, শিল্প কলকারখানা স্থাপন করে এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করা।
‎
‎তিনি আরও বলেন, আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই। লোভের ঊর্ধ্বে থাকার কথা জানিয়ে তিনি বলেন, আমার লোভ নেই। আমি জীবনে অনেক অফার পেয়েছি, তাতে সায় দেই নাই।
‎পরিশেষে, এডভোকেট মোহাম্মদ আলী সকলের কাছে দোয়া চেয়ে আগামীতে সবাইকে পাশে পাওয়ার এবং দোয়া ও সমর্থন প্রদানের আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মধুপুরের মির্জাবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভা: টাঙ্গাইল-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যাপক সমর্থন

সময় ১১:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫