সিলেট ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
‎জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা:

‎মৌলভীবাজারে এসপি জাহাঙ্গীর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

পুলিশ সুপার (এসপি) এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন।

মৌলভীবাজারে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন। “আপনার এসপি” নামের এই উদ্যোগের মাধ্যমে জেলার সাতটি থানার নাগরিক এখন থানায় বসেই সরাসরি পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে পারছেন।

‎এই সেবায় আগত নাগরিকরা অভিযোগ জানাতে, পরামর্শ নিতে বা ন্যায়বিচারের আশায় সরাসরি এসপির সঙ্গে ভিডিও কলে যুক্ত হতে পারছেন। ফলে দ্রুত প্রতিকার পাওয়া যাচ্ছে এবং সেবার মানও দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে।

‎এ প্রসঙ্গে অনেক সাধারণ মানুষ জানিয়েছেন, আগে কোনো সমস্যায় পুলিশ সুপারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা ছিল প্রায় অসম্ভব। এখন সেই সুযোগ হাতের নাগালে পেয়ে তারা স্বস্তি ও নিরাপত্তা দুটোই অনুভব করছেন।

‎স্থানীয়  বলছেন, এই উদ্যোগের ফলে পুলিশের জবাবদিহিতা যেমন বেড়েছে, তেমনি জনগণের আস্থাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

‎“এসপি জাহাঙ্গীর হোসেনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে সাধারণ মানুষ সরাসরি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে পারছে—ফলে জবাবদিহিতা যেমন বাড়ছে, তেমনি পুলিশের ভাবমূর্তিও উন্নত হচ্ছে,” বলেন এক স্থানীয় নাগরিক।

‎পুলিশ সূত্র জানায়, ‘আপনার এসপি’ উদ্যোগের আওতায় প্রতিটি থানায় নির্দিষ্ট দিনে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। নাগরিকরা থানায় গিয়ে আবেদন করলে তাৎক্ষণিকভাবে এসপির সঙ্গে কথা বলতে পারেন।

‎মৌলভীবাজার জেলায় এই উদ্যোগ কে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক পুলিশি সেবার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

‎এ বিষয়ে এসপি এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, “মানুষের দুর্ভোগ লাঘব ও দ্রুত সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন গ্রামের সাধারণ মানুষও থানায় বসেই এসপির সঙ্গে কথা বলতে পারছেন—এতে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি।”
‎তিনি আরও জানান, সারাদেশের মধ্যে মৌলভীবাজারেই এটি প্রথম ধরনের উদ্যোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা:

‎মৌলভীবাজারে এসপি জাহাঙ্গীর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

সময় ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫