সিলেট ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, পরে ধরা পড়ল ১০০ খাতা জব্দ, দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার ‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা ‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক! বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন: মামলায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন ‎সিলেটে চাকরির প্রলোভনে ভারতে পাচারের চেষ্টা: দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার ‎জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎​ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক উল্টে একজন আহত

দূর্ঘটনায় আহত কিশোর ও পাশে উল্টে যাওয়া পিকআপ। ছবি- ধনবাড়ী সংবাদের সৌজন্যে।

‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কুচাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় আজ ১৮ অক্টোবর দুপুর ২টার দিকে একটি মিনি ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়।

‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে লাকড়ি বোঝাই করে আসা মিনি ট্রাকটির চাকা পাংচার হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
‎ট্রাকটিতে চালক ও হেলপারসহ আনুমানিক চার থেকে পাঁচজন লোক ছিল। দুর্ঘটনায় গাজীপুর জেলার গারমারা চৌরাস্তার মো: দুলাল হোসেনের ছেলে সোহান মিয়া (১৪) আ’হত হয়।
‎আহত কিশোরটি ট্রাকের ছাদে ছিল বলে জানা গেছে।
‎​খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। কর্তব্যরত পুলিশ অফিসার জানান, তারা আহত সোহান মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
‎বর্তমানে স্থানীয় লোকজনের সহায়তায় রাস্তা থেকে লাকড়ি বোঝাইকৃত মিনি ট্রাকটি সরানোর কাজ চলছে।
‎​এ ঘটনায় আপাতত কোনো হতাহতের খবর না থাকলেও, দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার

‎​ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক উল্টে একজন আহত

সময় ০৫:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫