সিলেট ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সুরমা চা বাগানে চুরি হওয়া গরু সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার‎

উদ্ধারকৃত গরু ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি।

‎
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মাহুঝিল এলাকায় চুরি হওয়া এক চা শ্রমিকের গরু সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।
‎
‎বাগানের চা শ্রমিক প্রেমা পান তাতী জানান, ভোররাতে কিবরিয়াবাদ চা সেকশন এলাকা থেকে অজ্ঞাতনামা চোরচক্র সিএনজিচালিত অটোরিকশায় করে তার একটি গরু চুরি করে নিয়ে যায়। গরুটি চুরি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎
‎ঘটনার পরপরই প্রেমা পান তাতী বিষয়টি বাগান কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি মো. লতিফ হোসেন মেম্বার সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালান। অভিযানের একপর্যায়ে চোর চক্রের ব্যবহৃত সিএনজিটি শ্যামপুর গ্রামে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
‎সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত সিএনজিটি শাহজীবাজার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
‎
‎এ ঘটনায় এলাকাবাসী সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সেনাবাহিনীর সহযোগিতা না পেলে গরুটি উদ্ধার করা সম্ভব হতো না।
‎
‎স্থানীয় মেম্বার মো. লতিফ হোসেন বলেন, “সেনাবাহিনীর  দ্রুত তৎপরতায় চোরচক্র পালাতে বাধ্য হয়েছে,গরুটি মালিকে বুঝিয়ে দেওয়া হয়ছে। এতে গ্রামে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পেয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সুরমা চা বাগানে চুরি হওয়া গরু সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার‎

সময় ০৩:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫