সিলেট ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন

‎ফারুক মাহমুদ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা ২৫শে অক্টোবর‎।

সদ্য প্রয়াত ফারুক মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

‎সিলেটের নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক ও সুজন সভাপতি জনাব ফারুক মাহমুদ চৌধুরীর স্মরণে এক নাগরিক শোক সভা আগামী ২৫ অক্টোবর ২০২৫, শনিবার বিকেল ৪টায় সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হবে। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে ফারুক মাহমুদ চৌধুরী মৃত্যুবরণ করেন।

‎গতকাল ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় নজরুল একাডেমিতে সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের এক প্রস্তুতিমূলক সভায় ফারুক মাহমুদ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
‎সভায় শোকসভা আয়োজনের জন্য অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যকে আহ্বায়ক ও নাগরিক সংগঠক আব্দুল করিম কিমকে সদস্য সচিব করে ছয় সদস্যের আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক , বিশিষ্ট আইনজীবী ইরফানুজ্জামান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব খায়রুল হাছান, আনোয়ার হোসেন সুমন, সুপ্রীম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী,  সিরাজ আহমদ, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, নাজিকুল ইসলাম রানা, সন্জয় কান্ত দাস, হরিধন দাশ, আবুল মুঈদ চৌধুরী, আবির খান, মাশরুখ জলিল, আয়শা আক্তার, মেহেদি হাসান, শারমিন আক্তার, তসলিমা আক্তার প্রমুখ।

‎সভায় বক্তারা বলেন, ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেটের নাগরিক আন্দোলনের এক নির্ভীক কণ্ঠস্বর ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক। তাঁর জীবন ও আদর্শ আগামী প্রজন্মের নাগরিক সমাজকে অনুপ্রাণিত করবে।

‎স্মরণ সভার আয়োজক কমিটি মরহুম ফারুক মাহমুদ চৌধুরী’র বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সকল স্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

‎ফারুক মাহমুদ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা ২৫শে অক্টোবর‎।

সময় ০৮:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫