সিলেট ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধার করতে গিয়ে হামলায় আহত ৪ পুলিশ, ২ শিশু উদ্ধার সহ আটক ২ জন

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে আদালতের নির্দেশে শিশু উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

‎বুধবার (১৫অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
‎আহত পুলিশ সদস্যরা হলেন,মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তার সাবেক স্ত্রী নাজমা আক্তার (দিপ্তী)-এর মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সন্তানদের অভিভাবকত্ব নিয়ে বিরোধ দেখা দেয়।
‎এনিয়ে স্বামী আকিল মিয়ার কাছ থেকে তার সন্তান উদ্ধারের জন্য দিপ্তী হবিগঞ্জ আদালতে ১০০ ধারায় মামলা করেন। আদালত মাধবপুর থানা পুলিশকে শিশু উদ্ধার করার নির্দেশ প্রদান করে।

আদালতের এই নির্দেশ অনুযায়ী শিশু উদ্ধারের দায়িত্বভার পড়ে ফাঁড়ি পুলিশের এসআই মিজানুর রহমানের নিকট।
‎বুধবার দুপুরে এসআই মিজানুর রহমান তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শিশু উদ্ধারের জন্য আকিল মিয়ার বাড়িতে যান।
‎তখন আকিল মিয়া ও তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
‎এ সময় এস,আই মিজানুর রহমান সহ চার পুলিশ সদস্য আহত হন।

‎ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সহকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
‎একই সাথে দু’টি শিশুকে উদ্ধার করে হামলাকারী ২ জনকে আটক করেন।
‎আহত পুলিশ সদস্যদের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিকা পাল জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে কারো মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
‎আহত এস,আই মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশ পালন করতে গিয়ে অভিযুক্ত আকিল মিয়া ও তার পরিবারের সদস্যরা বেআইনিভাবে তাদের উপর হামলা চালিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং দু’টি শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও হামলাকারী দুই জনকে আটক করা হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

‎হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধার করতে গিয়ে হামলায় আহত ৪ পুলিশ, ২ শিশু উদ্ধার সহ আটক ২ জন

সময় ১১:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫