সিলেট ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা 
‎আজ সিলেট রেলস্টেশনে ঝটিকা অভিযান।

‎অনলাইন টিকিটিং নিয়ে অসন্তোষ, কালোবাজারি রোধে কঠোর হচ্ছেন ডিসি সারওয়ার

সিলেট রেলস্টেশনে ঝটিকা অভিযানে যান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

‎সিলেটের সেবাদানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।
‎এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট রেলস্টেশন পরিদর্শনে যান তিনি। সেখানে অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন সিলেটের দায়িত্বে থাকা ডিসি সারওয়ার।

রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জেলা প্রশাসক বলেন, “অনলাইনে ২ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়– এটা কোনো সিস্টেম হতে পারে না! এই সিস্টেম থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সেই চিন্তা করা হচ্ছে।”

‎তিনি কালোবাজারি রোধের ওপর জোর দিয়ে বলেন, “যার নামে ট্রেনের টিকিট ক্রয় করা হয়, তিনি ভ্রমণ না করে অন্য কেউ করার ফলে কালোবাজারিরা সুযোগ নিচ্ছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।”
‎তিনি আরও যোগ করেন, যার টিকিট তিনি ব্যবহার না করলে এতে বোঝা যাবে, সেটা কালোবাজারির মাধ্যমে সেবাগ্রহীতার হাতে এসেছে। তবে বিশেষ পরিস্থিতিতে এর ব্যতিক্রমও হতে পারে।

সব দিক সমন্বয় করে গ্রহণযোগ্য সমাধান খোঁজা হবে। তবে রেলের কাউকে এ ক্ষেত্রে জড়িত পাওয়া গেলে কর্তৃপক্ষ যেন সর্বোচ্চ ব্যবস্থা নেয়, সেটা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
‎এদিকে, রেলস্টেশনে উপস্থিত কয়েকজন যাত্রী জানান, অনলাইন টিকিটের এই ভোগান্তি রেলসেবা গ্রহণে এখন সবচেয়ে বড় বাধা।

তারা ডিসি সারওয়ার আলমের উদ্যোগের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে।
‎অনলাইন টিকিট ছাড়া রেলসেবার অন্যান্য ইস্যুতে জেলা প্রশাসক বলেন, রেলওয়ের জায়গায় কিছু অসাধু মানুষ অবৈধ স্থাপনা করেছে। সেগুলো উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সিলেট রুটে বিশেষ ট্রেন চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ

‎আজ সিলেট রেলস্টেশনে ঝটিকা অভিযান।

‎অনলাইন টিকিটিং নিয়ে অসন্তোষ, কালোবাজারি রোধে কঠোর হচ্ছেন ডিসি সারওয়ার

সময় ০৫:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫