সিলেট ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎নবীগঞ্জে বাসচাপায় নছিমন চালকের মৃত্যু!

‎
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৪০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
‎সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত নজরুল ইসলাম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট হাজীপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নছিমন চালক ছিলেন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নজরুল ইসলাম তার নছিমন নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি অভিমুখে যাচ্ছিলেন।
‎রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল মোবারকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে চাপা দেয়। এতে নছিমনটি উল্টে গিয়ে চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
‎
‎খবর পেয়ে গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ সরকার।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎নবীগঞ্জে বাসচাপায় নছিমন চালকের মৃত্যু!

সময় ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫