সিলেট ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎নবীগঞ্জে কুশিয়ারা নদীতে নিখোঁজের এক দিন পর শ্রমিকের লাশ উদ্ধার!‎

‎
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া শ্রমিক গোলাম রাব্বি (৩২)-এর লাশ নিখোঁজের এক দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
‎
‎সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
‎নিহত গোলাম রাব্বি বরগুনা জেলার মরহুম আব্দুল হকের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি বলগেটে শ্রমিক হিসেবে কাজ করতেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় ওয়াহিদ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি উপেক্ষা করে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে আসছে!
‎এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি বলগেট নৌকা ভাড়া নেওয়া হয়, যেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন গোলাম রাব্বি।
‎রবিবার বিকেলে কাজ চলাকালে নৌকার নিচের অংশে ফাটল দেখা দিলে গোলাম রাব্বি মেরামতের জন্য নদীতে নামেন। এ সময় প্রবল স্রোতে তিনি তলিয়ে যান এবং আর ফিরে আসেননি।
‎স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। রবিবার সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।
‎পরে সোমবার সকালে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
‎
‎ডুবুরি দল সদস্য কাওছার মিয়া বলেন, “কুশিয়ারা নদীতে উদ্ধার অভিযান পরিচালনার পর গোলাম রাব্বির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্টের অপেক্ষায় আছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে।”
‎

‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎নবীগঞ্জে কুশিয়ারা নদীতে নিখোঁজের এক দিন পর শ্রমিকের লাশ উদ্ধার!‎

সময় ০৪:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫