সিলেট ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযান: এয়ারগান, দেশীয় অস্ত্র ও ১৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

‎

‎

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পৃথক বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য, একটি এয়ারগান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

‎

‎সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

‎

‎আজ রবিবার (১২ই অক্টোবর) ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায়। এ সময় দরবস্তের ভাইটগ্রাম নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান, চারটি রামদা এবং দুটি ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্রের আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা।

‎

‎এছাড়া একই দিনে সীমান্তবর্তী এলাকায় বিজিবির জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপি’র পাঁচটি পৃথক টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় শাড়ি, ১৩টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।

‎দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার টাকা।

‎

‎জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

‎তিনি আরও জানান, জব্দকৃত এয়ারগান ও দেশীয় অস্ত্র জৈন্তাপুর থানা পুলিশের হেফাজতে এবং অন্যান্য চোরাচালানী মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযান: এয়ারগান, দেশীয় অস্ত্র ও ১৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

সময় ১০:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫