সিলেট ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎গোয়াইনঘাটের নলজুরি বাজারে জামায়াতের জনসংযোগ সভা: জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করলেন জয়নাল আবেদীন‎

মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সাথে যোগদানকৃত নেতাকর্মীবৃন্দ।

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি বাজারে গতকাল শুক্রবার (১০ই অক্টোবর) রাতে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসংযোগ ও কর্মী যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে জামায়াতের প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানান এবং দলটির মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন চান।
‎শুক্রবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় নলজুরি বাজারে আয়োজিত এই সভায় পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং হেলাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী জয়নাল আবেদীন।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ।
‎প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং অতীতের সকল গুম-খুন ও গণহত্যার বিচার করতে হবে। জামায়াত সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
‎আগামী দিনে জনগণ পুনরায় জামায়াতের প্রতি আস্থা রাখবে।”

‎তিনি সিলেটের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকটি তুলে ধরে আরও বলেন, “সিলেটের পাথর কোয়ারিগুলো পরিবেশবান্ধব উপায়ে চালুর মাধ্যমে শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ডা. আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, ছাত্র শিবির নেতা শাকিল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি ইমরান হোসেন, তামাবিল স্থলবন্দর শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হামিদ, ট্রেড ইউনিয়নের সভাপতি মনির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎জনসংযোগ সভা শেষে নলজুরি এলাকার স্থানীয় শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামী দলে যোগদান করেন। এ সময় প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নবযোগদানকৃত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং দলের প্রতি স্বাগত জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎গোয়াইনঘাটের নলজুরি বাজারে জামায়াতের জনসংযোগ সভা: জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করলেন জয়নাল আবেদীন‎

সময় ১১:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫