সিলেট ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার

‎সিলেটের জৈন্তাপুরে আসামপাড়া আদর্শ বালু পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন: মানিক আহমেদ সভাপতি, শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক

নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এক ফ্রেমে।

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া আদর্শ বালু পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং – সিল ৩৭/০৯-১০) এর কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

‎এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানিক আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাহান মিয়া।

‎সোমবার (৬ই অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

‎এ বছর নির্বাচনে তিনটি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন—সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে তিনজন ও সদস্য পদে চারজন।

‎নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন জানান প্রাপ্ত ফলাফলের অনুযায়ী ১২০ ভোট পেয়ে ছাতা প্রতীকে সভাপতি নির্বাচিত হয়েছেন মানিক আহমেদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রাক প্রতীকে সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন মকাদ্দছ আলি,

‎১২৫ ভোট পেয়ে দোয়াত কলম প্রতীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাহান মিয়া।

‎এছাড়াও চার জন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

‎তারা হলেন ১১৫ ভোট পেয়ে ফুটবল প্রতীকে নিজাম উদ্দিন, ১০৪ ভোট পেয়ে বই প্রতীকে মো সেলিম মিয়া ও ৯৯ ভোট পেয়ে আম প্রতীকে ফরহাদ মিয়া।

‎নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মানিক আহমেদ ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ভোটার ও ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎তারা সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সার্বিক সহযোগিতায় আসামপাড়া আদর্শ বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের কল্যাণে একত্রে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

‎সিলেটের জৈন্তাপুরে আসামপাড়া আদর্শ বালু পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন: মানিক আহমেদ সভাপতি, শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক

সময় ০৮:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫