সিলেট ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার

‎বানিয়াচংয়ের তরুণ লীগ সভাপতি রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার‎

  • এ আর রুমন।
  • সময় ০৮:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 630
ইমিগ্রেশন পুলিশের কাছে আটক রাশেদ।

‎গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা তরুণ লীগ সভাপতি রাশেদ মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
‎গতকাল, ৫ অক্টোবর (রোববার) রাতে কাতারগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় রাশেদ মিয়ার নামে একটি মামলা ছিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। রোববার রাতে তিনি কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশনে ধরা পড়েন।

‎বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাশেদ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি। রোববার কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

‎গ্রেপ্তারকৃত রাশেদ মিয়া (৪৩) বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের দোয়াখানী বটেরহাটি মহল্লার ইসলাম উদ্দিনের পুত্র। তিনি বানিয়াচং উপজেলা তরুণ লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন।

‎সোমবার (৬ অক্টোবর) বেলা আনুমানিক ১২টার দিকে বানিয়াচং থানা পুলিশ তাকে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত রাশেদ মিয়াকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
‎এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

‎বানিয়াচংয়ের তরুণ লীগ সভাপতি রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার‎

সময় ০৮:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫