সিলেট ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‎টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রথম দিনেই ১০ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ!

মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ছবি- ধনবাড়ী সংবাদের সৌজন্যে।

‎

‎
‎ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” শুরু হয়েছে টাঙ্গাইলে। অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
‎
‎সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করার অংশ হিসেবে আজ টাঙ্গাইল জেলার নাগরপুর, কালিহাতি, ভুয়াপুর, গোপালপুর এবং টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
‎
‎জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণের জন্য এই বিশেষ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

এই অভিযানে প্রায় ৮,২০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। ছবি-ধনবাড়ী সংবাদের সৌজন্যে।

‎
‎একই দিনে অবৈধ মৎস্য আহরণ বন্ধ করতে টাঙ্গাইল জেলার মোট ১২টি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ৮,২০০ মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। অভিযান সফল করতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রথম দিনেই ১০ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ!

সময় ০৯:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫