সিলেট ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান

‎নিখোঁজের একদিন পর নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • এ আর রুমন
  • সময় ০৫:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 504

মাদ্রাসার ছাত্র শিশু ইজাজুরের নিথর দেহ

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর ইজাজুর রহমান চৌধুরী নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (৪ অক্টোবর) সকালে বছিরা নদীর পাড়ের একটি সেতুর কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জের বাসিন্দা ও মাদ্রাসা ছাত্র ইজাজুর রহমান চৌধুরী (৮) গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসা থেকে খেলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎এরপর শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বছিরা নদীর পাশে শিশুটির খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পাশে একটি সেতুর কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎শিশু ইজাজুর রহমান চৌধুরী কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর পুত্র। সে স্থানীয় আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলো।

‎মরদেহ উদ্ধারের বিষয়টি আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎

‎নিখোঁজের একদিন পর নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সময় ০৫:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫