সিলেট ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎জৈন্তাপুরে ‘স্বপ্ন সুপার স্টোর’-এর শুভ উদ্বোধন: স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস

স্বপ্ন সুপার স্টোরের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

‎বাংলাদেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন সুপার স্টোর’-এর একটি নতুন আউটলেট গতকাল শুক্রবার সিলেটের জৈন্তাপুরে যাত্রা শুরু করেছে। জৈন্তাপুরের প্রাণকেন্দ্র বাসট্যান্ডে এই সুপার স্টোরের শুভ উদ্বোধন হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সিলেট-৪ আসনের এমপি প্রার্থী জয়নাল আবেদীন।

‎স্বপ্ন সুপার শপ এর পক্ষে সিলেট বিভাগের অপারেশনাল রিজিওনাল হেড জনাব আজীম, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, আমিনা হেলালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হেলাল আহমদ, সাবেক মেম্বার আব্দুস শুক্কুর, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল আলম, মাস্টার শামসুল ইসলাম, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, অনলাইন সিলেট ডটকম জৈন্তাপুর প্রতিনিধি এনামুল ইসলাম ও স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ,পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে স্বপ্ন সুপার স্টোরের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ।

স্বপ্ব সুপার শপ পর্যটন উপজেলা হিসেবে পরিচিত জৈন্তাপুরে এমন একটি চেইন শপ চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।

‎নতুন এই ‘স্বপ্ন’ আউটলেটের অন্যতম কর্ণধার হলেন জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেট অনলাইন ডটকম’-এর সাংবাদিক ইকবাল আহমেদ । তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, “সব কিছুর পিছনেই একটি গল্প থাকে।

‎যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, যাদের পরিশ্রমে স্বপ্ন সুপার শপ জৈন্তাপুর আউটলেট সফলভাবে যাত্রা শুরু করল, তাদের সকলকে অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই।”

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের সেবায় স্বপ্ন সুপার শপ জৈন্তাপুর বাসস্ট্যান্ড আউটলেট সব সময় গুণগত মান বজায় রাখবে, ইনশাআল্লাহ।”

‎যারা নিমন্ত্রণ পাননি, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন, যাতে প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে যেতে পারে।

‎জৈন্তাপুরের বাসস্ট্যান্ডে অবস্থিত এই আউটলেটটি এখন থেকে এলাকার মানুষের দৈনন্দিন কেনাকাটার জন্য একটি নতুন ও মানসম্মত ঠিকানা হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎জৈন্তাপুরে ‘স্বপ্ন সুপার স্টোর’-এর শুভ উদ্বোধন: স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস

সময় ০৫:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫