সিলেট ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টাঙ্গাইলে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা রিয়াদুল হাসান।

‎দেশের চলমান সামাজিক অস্থিরতা ও জাতীয় সংকট নিরসনে একটি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে টাঙ্গাইলে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের পিয়াসী হোটেলের কমিউনিটি সেন্টারে হিযবুত তওহীদ এই সভার আয়োজন করে।

‎

‎সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা হিযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলাম।

‎

‎সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক উম্মুত ভিজান মাখসুদা পন্নী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, এবং টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মামুন পারভেজ।

‎বক্তারা বলেন, দেশের সামাজিক অবক্ষয়, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং সামগ্রিক অশান্তির মূল কারণ হলো বর্তমান ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা। তাদের মতে, এই গভীর সংকট থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কোরআন-সুন্নাহভিত্তিক তওহীদী রাষ্ট্রব্যবস্থা, যা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত একটি সমাজ গড়ে তুলবে।

‎

‎বক্তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভেদ দূর না হলে জনগণের কল্যাণ সম্ভব নয়। তাই তারা দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে তওহীদী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানান।

‎

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু। এসময় স্থানীয় সাংবাদিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি

‎টাঙ্গাইলে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

সময় ০৫:১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫