সিলেট ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ একজন আটক।‎

সিলেটের জৈন্তাপুরে একটি পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
‎
‎আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর), জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের চুনাহাটি জামে মসজিদের সামনে অভিযান চালায়। বিকেল ৫টার দিকে একটি পাথর বোঝাই ট্রাককে (ঢাকা মেট্রো -ট – ১৬-৭৮৯৮) থামানোর সংকেত দিলে ট্রাক থেকে একজন পালিয়ে যায়। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে রমজান আলি (২৬) নামের এক ব্যক্তিকে আটক করে।
‎রমজান আলি গোয়াইনঘাটের জাফলং এলাকার শান্তিনগর ছৈলাখেল গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
‎পরে, পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে এবং পাথর সরালে দেখতে পায় যে পাথরের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে ২৪টি প্লাস্টিকের বস্তা।
‎বস্তাগুলো থেকে মোট ৩ লক্ষ ৩৩ হাজার পিস আইবল ক্যান্ডি চকলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৩২ হাজার টাকা।
‎
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ একজন আটক।‎

সময় ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫