সিলেট ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎লাখাইয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে চুরি, প্রতারণা ও শিশুকন্যা পাচারের অভিযোগ‎!

‎হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা মো. মনু মিয়া তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি তাদের বিরুদ্ধে অর্থ ও জিনিসপত্র চুরি এবং আড়াই বছর বয়সী শিশুকন্যাকে পাচার করার অভিযোগ করেছেন।

এ বিষয়ে তিনি মামলা দায়ের করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাদী।
‎

মামলার বিবরণে জানা যায়, প্রায় ১০ বছর আগে মনু মিয়া রুমেনা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। তিনি ঢাকায় রুটি তৈরির দোকানে কাজ করে সংসার চালাতেন।
‎

মামলার বিবরণ অনুযায়ী, মনু মিয়া নতুন বাড়ি তৈরির জন্য ২ লাখ টাকা ধার করে ঘরে রেখে ঢাকায় চলে যান। এই সুযোগে তার স্ত্রী রুমেনা তার বাবা লালু মিয়ার সহায়তায় সেই ২ লাখ টাকা এবং ৫০ হাজার টাকায় একটি গরু বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে যান। এছাড়াও, তারা ঘর থেকে প্রায় ৫ হাজার টাকার জিনিসপত্র ও কাপড়-চোপড়ও চুরি করে নিয়ে গেছেন।
‎
‎পরে রুমেনা তার দুই সন্তান, তানিশা ও তাওহীদকে বাড়িতে ফিরিয়ে দিলেও তাদের আড়াই বছর বয়সী শিশুকন্যা তায়্যিবাকে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বলে মনু মিয়া অভিযোগ করেন।
‎এই বিষয়ে বুল্লা সড়ক বাজারে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে বলেও তিনি জানান। এই ঘটনায় মনু মিয়া লালু মিয়া, রুমেনা খাতুন এবং আঙ্গুর মিয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
‎
‎ভুক্তভোগী মনু মিয়া বলেন, মামলা দায়ের করার পরেও তার শিশুকন্যাকে উদ্ধার করা হয়নি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি দ্রুত তার শিশুকন্যা তায়্যিবাকে উদ্ধার এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন।
‎এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি

‎লাখাইয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে চুরি, প্রতারণা ও শিশুকন্যা পাচারের অভিযোগ‎!

সময় ০৭:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫