সিলেট ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
‎পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে হবিগঞ্জে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের এনসিপির ‎মহাপরিচালক বরাবর বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোনের স্মারকলিপি প্রদান নিখোঁজের ১২ ঘণ্টা পর হাওর থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ‎হবিগঞ্জে ১৪৪ ধারা: শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ, উত্তেজনা ও ধাক্কাধাক্কি‎ ‎জামতলীতে ভুয়া ডাক্তার আলমের প্রতারণা, ধার-দেনা নিয়ে চম্পট‎ ‎সিলেট নগরীর বালুচর থেকে ৮৮২ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফততার। ‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড ‎হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার ‎নালিতাবাড়ীতে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা

‎মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী মৌলভীবাজার সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

‎এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পৌর প্রশাসক মোছাঃ শাহীনা আক্তার। প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তথ্য আফসার মোঃ আনোয়ার হোসেন।

‎প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে’ বলেন, সাংবাদিকতার মতো মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে শুধু সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে।

‎কর্মশালায় রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

‎কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সেগুলো দূরীকরণে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

‎উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে হবিগঞ্জে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের এনসিপির

‎মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সময় ০৯:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫