সিলেট ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে ভয়াবহ সংঘর্ষে অর্ধশতাধিক আহত ।

‎দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহতরা চিকিৎসা নিয়েছেন বিভিন্ন হাসপাতালে ।

‎
‎হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যশকেশরী গ্রামে এই ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে গ্রামের নাবালকের সঙ্গে একই গ্রামের আরেকজনের বিরোধ চলছিল। এই বিষয় নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উত্তরহাটি গোষ্ঠী ও বড় হাটি গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎সংঘর্ষে শিবপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদ মিয়াসহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং বাকিদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎
‎আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়ার জেরে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে শান্ত পরিবেশ বিরাজ করছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে ভয়াবহ সংঘর্ষে অর্ধশতাধিক আহত ।

সময় ০৭:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫