সিলেট ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎দিরাই বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত, দ্রুত নির্বাচন না দিলে সরকারকেও পালাতে হবে:- নাছির উদ্দিন চৌধুরী

‎
‎দিরাই (সুনামগঞ্জ) সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন, নাহলে আপনাদেরও (সরকার) হাসিনার মতো পালাতে হবে।’ তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার ছিল না। এই অধিকারের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে।

‎বুধবার (২৭ মে) দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিরাই থানা পয়েন্টে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান
‎নাছির চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘তারেক জিয়ার ৩১ দফা’ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দিরাই-শাল্লার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে এই আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান।

আজকের বিএনপির জনসভায় জনসমুদ্রের পরিনত হয়েছে।

‎
‎
‎সাবেক এই সাংসদ তার বক্তব্যে দিরাই-শাল্লার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বিগত দিনে ইচ্ছা ও আন্তরিকতা থাকা সত্ত্বেও যারা আমাকে ভোট দিতে পারেননি, আশা করি এবার তারাও আমার পাশে থাকবেন।’ তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষ তাকে অনেক ভালোবাসেন, এবং তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে না পারলেও জীবনের শেষ দিন পর্যন্ত তাদের জন্য কাজ করে যাবেন।
‎
‎সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমআর মিজান।
‎
‎সমাবেশে আরও বক্তব্য রাখেন- দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা বিএনপি নেতা আব্দুল আওয়াল, বিএনপি নেতা আব্দাই মিয়া, ফারুক সরদার, সাব্বির আহমেদ, সালাউদ্দিন, সাইফুল ইসলাম, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহ আলম, মেহেদী হাসান চৌধুরী, নুর আহমদ, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
‎
‎সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার জন্য জোর আহ্বান জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎দিরাই বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত, দ্রুত নির্বাচন না দিলে সরকারকেও পালাতে হবে:- নাছির উদ্দিন চৌধুরী

সময় ১০:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫