সিলেট ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি  র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ ‎মোবাইলে ডেকে নিয়ে আব্দুল আজিজ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন ‎কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ‎ শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি ফলকে বিয়ানীবাজার প্রেসক্লাবের শ্রদ্ধা ‎জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর নির্বাচন উপলক্ষে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ‎জামালপুরে মানুষের আস্থা অর্জনে ভূমি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এসিল্যান্ড তানভীর হায়দার ‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

হাসপাতালে ৩ শিশুর নিথর দেহ।

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো-পিসাতো ভাইবোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। এদের মধ্যে শ্রাবন ও শুভ আপন চাচাতো ভাই এবং অহনা তাদের পিসাতো বোন। তারা সবাই নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বাস করত এবং পাঞ্জারাই গ্রামে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা দুপুরের দিকে বাড়ির উঠোনে খেলা করছিল। একপর্যায়ে তাদের একজন অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুজনও পুকুরের পানিতে তলিয়ে যায়। প্রথমে বিষয়টি কেউ খেয়াল করেনি। পরে দুপুর দেড়টার দিকে গ্রামের এক নারী পুকুরে অহনার মরদেহ ভাসতে দেখেন। এরপর খোঁজাখুঁজি করে শ্রাবন ও শুভর মরদেহও উদ্ধার করা হয়।

দ্রুত তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. চম্পক কিশোর সাহা সুমন তিন জনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হন।

হাসপাতালে নিহত শিশুদের নিথর দেহ পাশাপাশি রাখা হয়েছিল। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। নিহত শিশুদের বাবা-মা শোকে পাথর হয়ে গেছেন। এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে হাসপাতালে শত শত স্থানীয় মানুষ ভিড় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি  র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

সময় ০৯:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫