সিলেট ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
‎মহাপরিচালক বরাবর বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোনের স্মারকলিপি প্রদান নিখোঁজের ১২ ঘণ্টা পর হাওর থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ‎হবিগঞ্জে ১৪৪ ধারা: শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ, উত্তেজনা ও ধাক্কাধাক্কি‎ ‎জামতলীতে ভুয়া ডাক্তার আলমের প্রতারণা, ধার-দেনা নিয়ে চম্পট‎ ‎সিলেট নগরীর বালুচর থেকে ৮৮২ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফততার। ‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড ‎হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার ‎নালিতাবাড়ীতে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ

‎গীতিকবি- নাট্যকার মু. আনোয়ার হোসেন রনি’র‎হাউসের নাইয়া বইয়ের মোরক উন্মোচন।

ম. আনোয়ার হোসেন রনি’র হাউসের নাইয়া বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

‎সিলেটের প্রয়াত মরমি গীতিকবি গিয়াসউদ্দিন আহমদের লেখা বহুল জনপ্রিয় ‘মরিলে কান্দিস না আমার দায়’ গানের পঙ্‌ক্তি কমবেশি সব বাঙালিই জানেন। ওই গীতিকবির ছেলে মু. আনোয়ার হোসেন (রনি) একজন সুপরিচিত নাট্যকার। গানও লেখেন। সম্প্রতি বেরিয়েছে তাঁর গানের সংকলন ‘হাউসের নাইয়া’।

‎সিলেটের প্রকাশনাসংস্থা বুনন থেকে প্রকাশিত ‘হাউসের নাইয়া’ গীতিসংকলনের মোড়ক উন্মোচন আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে। নগরের জিন্দাবাজার এলাকায় বইয়ের বিপণনপ্রতিষ্ঠান বাতিঘরে এ অনুষ্ঠান হয়।

‎মু. আনোয়ার হোসেনের ৬০ বছর বয়সে পদার্পণ উপলক্ষে বুনন এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎অনুষ্ঠানে সিলেটের সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের অন্তত দেড় শ প্রতিনিধি উপস্থিত ছিলেন

‎হাউসের নাইয়া’ বইয়ের সম্পাদক সুমনকুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই গীতিকারকে ফুল দিয়ে বরণ করে নেন বুননের প্রকাশক খালেদ উদ-দীন।

‎এ সময় গীতিকারের স্ত্রী রন্ধনশিল্পী ও সংবাদ পাঠক কুমকুম হাজেরা উপস্থিত ছিলেন।

‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার আনোয়ার হোসেনের নির্বাচিত ৮২টি গান বইটিতে সংকলিত হয়েছে।

‎নিগূঢ় তত্ত্ব, বিচ্ছেদ, আঞ্চলিকসহ নানা ধারার গান এতে ঠাঁই পেয়েছে। গানের বইয়ের পাশাপাশি লেখকের পাঁচটি নাটকের বইও প্রকাশিত হয়েছে।

‎গীতিকারকে ফুল দিয়ে অভিনন্দিত করার পর সদ্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

‎এ পর্বে প্রবীণ সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, লেখক আবুল ফতেহ ফাত্তাহ, মিহিরকান্তি চৌধুরী, জামান মাহবুব, মোস্তাক আহমাদ দীন, পুলিন রায়, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও ফারজানা সিদ্দিকা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী কিম উপস্থিত ছিলেন।

‎মোড়ক উন্মোচনের পরপরই ‘রনির গানযাপন’ শীর্ষক আয়োজন শুরু হয়। এ পর্বে রনি রচিত গান পরিবেশন করেন প্রবীণ ও নবীন শিল্পীরা। পরিবেশনায় অংশ নেন শিল্পী হিমাংশু বিশ্বাস ও শামীম আহমদ, বাউল সূর্যলাল দাস ও শাহীনূর আলম সরকার, শিল্পী তন্বি দে, প্রদীপ মল্লিক ও লিংকন দাশ। এ ছাড়া যৌথ কণ্ঠে গান পরিবেশন করেন শিল্পী অরূপ বাউল ও সোনিয়া সুভদ্রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মহাপরিচালক বরাবর বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোনের স্মারকলিপি প্রদান

‎গীতিকবি- নাট্যকার মু. আনোয়ার হোসেন রনি’র‎হাউসের নাইয়া বইয়ের মোরক উন্মোচন।

সময় ০৯:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫