সিলেট ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎টুকের বাজারে অনুষ্ঠিত হলো ২য় নৌকা বাইচ প্রতিযোগিতা

সুরমা নদীতে নৌকা বাইচের প্রতিযোগিতা দৃশ্য।

‎

‎
‎গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হলো সিলেটের টুকের বাজার এলাকায়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা গতকাল বিকাল ৪টায় সুরমা নদীতে শুরু হয়। এবারের প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা দল অংশ নেয়, যার মধ্যে ছিল পংকিরাজ, ভাই ভাই যুব সংঘ, দক্ষিণ কানচইড় জৈন্তাপুর, কাজির পাতন, কাপনা কান্দি চিকনা গুল ও সাতার খাই জৈন্তাপুর।
‎
‎নৌকা বাইচ উপভোগ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি শাহ জামাল নুরুল হুদা। এছাড়া বিএনপি এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎অতিথিরা নৌকায় চড়ে এই মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন।

‎
‎প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ কানচইড় জৈন্তাপুর দল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে পংকিরাজ এবং তৃতীয় হয় ভাই ভাই যুব সংঘ।
‎
‎প্রথম স্থান অধিকারী দলকে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী দল পায় একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী দল পায় একটি ৩২” এলইডি টেলিভিশন। প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদী এবং অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টুকের বাজারে অনুষ্ঠিত হলো ২য় নৌকা বাইচ প্রতিযোগিতা

সময় ০৭:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫