সিলেট ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
News Title :
ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ‎জামালপুরে মানুষের আস্থা অর্জনে ভূমি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এসিল্যান্ড তানভীর হায়দার ‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা
প্রার্থীর সাথে ইউনিয়ন প্রতিনিধিদের মতবিনিময়

‎হবিগঞ্জ-২ আসনে জমিয়তের নির্বাচন পরিচালনা কমিটি গঠন‎

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। শনিবার সকাল ১০টায় বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজের হলরুমে বানিয়াচং ও আজমিরীগঞ্জের ২০টি ইউনিয়ন এবং আজমিরীগঞ্জ পৌরসভার প্রতিনিধিদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা তাওহীদুল ইসলাম ও মাওলানা ইমরান আহমদ উসমানীর যৌথ পরিচালনায় এই সভায় প্রার্থীর নির্বাচন পরিচালনার জন্য একটি ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মাওলানা আব্দুল জলিল ইউসুফীকে আহ্বায়ক, মাওলানা শেখ বশির আহমদকে সদস্য সচিব এবং হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামকে অর্থ সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মুফতী নাসির উদ্দীন আনসারী, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা আলাউদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, আজমিরীগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন, যুব জমিয়ত সভাপতি মাওলানা রাশেদুজ্জামান রাজিব, সহ-সভাপতি শাকিল আহমদ, যুব জমিয়ত সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, ছাত্র জমিয়ত সভাপতি রাফিউল ইসলামসহ আরও অনেকে।

‎মতবিনিময় সভা শেষে সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

প্রার্থীর সাথে ইউনিয়ন প্রতিনিধিদের মতবিনিময়

‎হবিগঞ্জ-২ আসনে জমিয়তের নির্বাচন পরিচালনা কমিটি গঠন‎

সময় ০৯:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫