সিলেট ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু

‎আগামী ৩ সেপ্টেম্বর কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচন।

‎আগামী বুধবার ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার “কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড” এর নির্বাচন।
‎সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যার মাধ্যমে রাবার ড্যামের সঠিক ব্যবস্থাপনা সম্ভব তাকেই ভোটাররা নির্বাচিত করবেন এমনটাই  প্রত্যাশা করছেন সচেতন মহল।

‎উক্ত নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাইফুর রহমান জমির চেয়ার প্রতিক নিয়ে এবং আব্দুল হান্নান বই প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩০৯ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত করবেন।

‎ভোট গ্রহন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সোমবার ১ সেপ্টেম্বর দুপুরে জুড়ী উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে নির্বাচন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মিনার আলী, জুড়ী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও  নির্বাচন কমিটির সদস্য সুনীল কুমার বর্মন এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য মনিরুল ইসলাম।

‎সভায় “কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড” এর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মিনার আলী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎আগামী ৩ সেপ্টেম্বর কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচন।

সময় ১১:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫