সিলেট ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা আটক! বহিষ্কারের দাবি

সেনাবাহিনীর হাতে আটক যুবদল নেতা হাবিব।

হবিগঞ্জের লাখাই উপজেলায় ইয়াবাসহ একজন যুবদল নেতাকে আটকের ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাউক বাজার ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়া এবং তার সহযোগী তাজুল মিয়াকে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল আটক করে।
লাখাই থানা সূত্র জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত হাবিব মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা এবং তাজুল মিয়া ভাদিকারা চানপাড়ার বাসিন্দা।

লাখাই থানার এএসআই শুভ বণিক জানান, “পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্দেহভাজন হাবিব মিয়া ও তাজুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

হাবিব মিয়ার গ্রেপ্তারের পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, যারা দলের পদে থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে দলের সুনাম নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা আটক! বহিষ্কারের দাবি

সময় ১১:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫