সিলেট ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড ‎হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার ‎নালিতাবাড়ীতে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলম দায়িত্ব নেওয়ার পরপরই পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলম প্রথম দিনেই একশনে নামেন। ছবি-সংগৃহীত।

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলম দায়িত্ব নেওয়ার পরপরই পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি কোম্পানীগঞ্জের আলোচিত সাদাপাথর এলাকা পরিদর্শনে যান এবং অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেন।
সাদাপাথর পরিদর্শনের পরই ডিসি মো. সরওয়ার আলম তিনটি ক্রাশার মিলে আকস্মিক অভিযান চালান। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, একটা পাথর যদি সরানোর চেষ্টা করে, একদম জীবন ঝালাপালা করে দেবো। কোনো গাড়িতে যদি নিচে সাদা পাথর দিয়ে উপরে অন্য পাথর দেয়, আমদানি করা পাথর দিয়ে সরাতে চায়, ট্রাকও জব্দ করব আমি, বিচারও করব।’
অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয় এবং সেগুলোকে সাদাপাথরের মূল স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় ডিসি সরওয়ার আলম সাদাপাথর পর্যটনকেন্দ্রকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খুঁজে বের করে আমরা রিইনস্টল করছি। আশা করছি, কিছু দিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।’
তিনি আরও জানান, অপরাধের মাত্রা অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং চোরাকারবারি ও স্থানীয়ভাবে জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে। ডিসি মনে করেন, শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই বেশি কার্যকর।
উল্লেখ্য, ব্যাপক পাথর লুটপাটের অভিযোগের পর গত ১৮ আগস্ট পূর্ববর্তী জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছিল। নতুন ডিসি’র এই তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলম দায়িত্ব নেওয়ার পরপরই পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

সময় ০৩:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫