সিলেট ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট মেট্রোপলিটন পুলিশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

একজন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দেন এসএমপি কমিশনার।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর কর্মকর্তা ও কর্মচারীদের ৬ জন মেধাবী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩-এর অধীনে এই কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৫) সিলেট এসএমপি’র পুলিশ কমিশনারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
পুলিশ কমিশনার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘তোমাদের এই সাফল্য শুধু তোমাদের পরিবারের জন্য নয়, পুরো পুলিশ পরিবারের জন্যও গর্বের।’ তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগ দিয়ে ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ তারেক আহমেদসহ এসএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

সিলেট মেট্রোপলিটন পুলিশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সময় ০৯:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫