সিলেট ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বানিয়াচংয়ে নিখোঁজ শিশু তামিমের মরদেহ উদ্ধার

নিখোজ তামিম মিয়া কে পানি থেকে উদ্ধারের পর তার নিথর দেহ।

‎
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ তার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম তামিম মিয়া। সে উপজেলার মাতাপুর মহল্লার মিশুক চালক মামুন মিয়ার ছেলে।
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১০ আগস্ট) দুপুরে তামিম খেলার জন্য বাড়ি থেকে বের হয়। তার খেলার সঙ্গীরা জানায়, তারা তামিমকে দুপুর ২টা পর্যন্ত দেখেছেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। বাবা মামুন মিয়া মিশুক নিয়ে কাজে বের হয়েছিলেন এবং মা আকিরুন একটি বেসরকারি সংস্থায় গিয়েছিলেন। বাড়িতে তামিমের তিন ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না, তাই তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না!
‎সন্ধ্যা পর্যন্ত তামিম বাড়ি না ফেরায় তার বাবা-মা ও স্বজনেরা খোঁজাখুজি শুরু করেন। তারা বিভিন্ন জায়গায় মাইকিংও করান।
‎পরিবার জানায়, তামিম প্রায়শই বিছানায় প্রস্রাব করতো, তাই তাকে গোসল করে আসতে বলা হয়েছিল। এই কারণে তারা বিভিন্ন পুকুরে জাল ফেলে খোঁজ শুরু করেন।
‎প্রায় ৯ ঘণ্টা খোঁজার পর রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের মসজিদের পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, তামিমের পেটে তেমন কোনো পানি ছিল না!
‎সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনার বিষয়ে বানিয়াচং থানায় কোনো খবর পৌঁছায়নি। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা জানিয়েছেন, খবর নিয়ে তারপর  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বানিয়াচংয়ে নিখোঁজ শিশু তামিমের মরদেহ উদ্ধার

সময় ১২:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫