সিলেট ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ
জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকাডুবি..

‎সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্য

নৌকা ডুবিতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ’র (ফাইল ছবি)

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদীতে চোরাচালান বিরোধী অভিযানে নেমে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ রয়েছেন বিজিবি সদস্য সিপাহী মাসুম বিল্লাহ। শনিবার ৯ আগস্ট, পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের মাঝামাঝি আমবাড়ি (পন্নগ্রাম) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ভারতীয় চোরাচালান পণ্যের সন্ধানে টহল দিচ্ছিলেন। এ সময় তারা একটি সন্দেহজনক চোরাচালানকারী নৌকার পিছু নেন। ধাওয়া করার সময় দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয় এবং এতে দুটি নৌকাই ডুবে যায়।
‎বিজিবির নৌকাটিতে দুজন সদস্য ছিলেন। এদের মধ্যে একজনকে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার করতে পারলেও সিপাহী মাসুম বিল্লাহকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বিজিবি সদস্যরা তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এদিকে, দুর্ঘটনার পর ডুবে যাওয়া অন্য নৌকাটি অর্ধেক ডুবন্ত অবস্থায় আটক করা হয়েছে।
রাতেই পানিতে নিখোঁজ বিজিবি সদস্য কে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিখোজ বিজিবি সদস্যের উদ্ধার কাজের তদারকি করছেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্ধার তৎপরতা উপস্থিত রয়েছেন বিজিবি ৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মো. তোফায়েল আহমদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকাডুবি..

‎সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্য

সময় ০৩:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫