সিলেট ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল
ঢাকা- সিলেট মহাসড়ক....

‎ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট:‎যাত্রীদের সীমাহীন দুর্ভোগ।

ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট নিত্যদিন লেগেই থাকে। ছবিটি -সম্প্রতি সরাইল বিশ্বরোডে তোলা।

ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনা। ৬ লেনের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এই মহাসড়কে তীব্র যানজট লেগেই আছে, যার ফলে ঢাকা থেকে সিলেট পৌঁছাতে প্রায় ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
‎সায়দাবাদ থেকে ছেড়ে আসা বিলাশ পরিবহনের এক চালক জানান, সকাল ৯টায় যাত্রা শুরু করে সিলেট পৌঁছাতে তার প্রায় ১৪ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। মহাসড়কের ধীরগতির কারণে বাসসহ অন্যান্য যানবাহন কচ্ছপের গতিতে চলছে।
‎যাত্রাপথে যানজটের শুরু হয় কাঁচপুর সেতু থেকে। এরপর রূপগঞ্জের গাউছিয়া, ভেলানগর, ইটাখোলা, ভৈরব, এবং আশুগঞ্জে যানজট লেগে থাকে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যানজট দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে, যেখানে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। আজও হোটেল উজান ভাটি থেকে শাহবাজপুর পর্যন্ত তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
‎এছাড়াও, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, আউশকান্দি, শেরপুর ও গোয়ালা বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও প্রতিদিন যানজট লেগে থাকে, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
‎যানজটের এই দীর্ঘশ্বাস থেকে কবে মুক্তি মিলবে, সেটাই এখন যাত্রীদের একমাত্র জিজ্ঞাসা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

ঢাকা- সিলেট মহাসড়ক....

‎ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট:‎যাত্রীদের সীমাহীন দুর্ভোগ।

সময় ০২:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫