সিলেট ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন

‎লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১: ‎৫ ঘণ্টা পরেও মেলেনি সন্ধান!

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার দিবাগত রাত ৪টায় সন্তোষপুর এলাকার হাওরে এই ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করতে পারেনি।
‎ফরিদ মিয়া সন্তোষপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে। জানা যায়, তিনি সোমবার রাত ৪টার দিকে সন্তোষপুর হাওরে আরও দুই জেলের সঙ্গে নৌকাযোগে মাছ ধরছিলেন। সে সময় তিনি হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান। সঙ্গে থাকা জেলেরা এবং স্থানীয় লোকজন সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
‎দুপুর ১২টার দিকে খবর পেয়ে লাখাই উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র ফায়ার ফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
‎ভারপ্রাপ্ত সিনিয়র ফায়ার ফাইটার আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়েছেন। তবে, নৌকায় থাকা জেলেরা নিখোঁজ ব্যক্তির নির্দিষ্ট তলিয়ে যাওয়ার স্থান চিহ্নিত করতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। হাওরে বর্ষার পানি বেড়ে যাওয়ায় সব জায়গা তলিয়ে গেছে, ফলে নির্দিষ্ট স্থান চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান মেলেনি।
‎এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

‎লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১: ‎৫ ঘণ্টা পরেও মেলেনি সন্ধান!

সময় ০৫:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫