সিলেট ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা: ১৬.৩৪ কোটি টাকার বরাদ্দ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট পেশ করছেন উপাচার্য- সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (HAU) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এই বাজেট পেশ করেন।
উপাচার্য জানান, ঘোষিত বাজেটের মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাধ্যমে সরকার সরবরাহ করবে। বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে সংস্থান করা হবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা।
গত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছিল ১৫ কোটি টাকা। সেই তুলনায় বর্তমান বাজেট ১ কোটি ৩৪ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, “আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বাজেট উপস্থাপন করা হয়েছে।”
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মোঃ বদরুল আমিন, অর্থ ও হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা: ১৬.৩৪ কোটি টাকার বরাদ্দ

সময় ০৯:১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫