সিলেট ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎মধুপুরের ব্রাহ্মণবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

মোঃ নীরবের (১৭) নিথর দেহ

টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ৬নং মির্জাবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ব্রাহ্মণবাড়ি হিরনবাজার গ্রামে মো: আব্দুল লতিফের ছেলে মোঃ নীরব (১৭) রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা টি ঘটেছে আজ সকাল ১১ টায়। নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে তার মৃত্যুর বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ এটিকে আত্মহত্যা বলছেন, আবার কেউ কেউ হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন।
‎জানা গেছে, মোঃ নীরবের মৃত্যুর খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে সুরতহাল সম্পন্ন করে। সঠিক কারণ নির্ণয়ের জন্য মধুপুর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
‎নীরবের বাবা-মায়ের সাথে কথা বলেও তাদের কাছ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য মেলেনি, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মোঃ নীরবের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎মধুপুরের ব্রাহ্মণবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

সময় ০৪:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫