সিলেট ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎ হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ ‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা

এবার কুমারী হিসেবে পূজিত হয় ১০ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তী।

‎হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়। এবার কুমারী হিসেবে পূজিত হয় ১০ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তী। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাজেশ চক্রবর্তীর মেয়ে।

‎পূজার আগে কৃত্তিকাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। পরে তার কপালে সিঁদুরের তিলক, পায়ে আলতা এবং হাতে ফুল দেওয়া হয়। এরপর নির্ধারিত আসনে বসিয়ে ধর্মীয় রীতিতে পূজা করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও স্তোত্রপাঠ করা হয়।

‎সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, দুর্গাপূজার মহাষ্টমীতে কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। এ পূজা দেখতে হবিগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা রামকৃষ্ণ মিশনে আসেন।

‎কুমারী পূজা উপলক্ষে মিশন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পূজামণ্ডপে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মণ্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়।

‎হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ বলেন, গত ১০৫ বছর ধরে এ মিশনে দুর্গাপূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর হবিগঞ্জ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এ পূজা দেখতে আসেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎

হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা

সময় ০৬:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬