সিলেট ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ ‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জামালপুর সেলাই মেশিন পেলেন ১০০ জন

নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জামালপুরে অসচ্ছল পরিবারের ১০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে মানবিক সহায়তা সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এ উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন।
‎

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব, মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। এ ছাড়া সংস্থার অপারেশন ম্যানেজার জহুরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, নারীদের !অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ একটি পরিবারকে সচ্ছল করার পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারীদের কর্মদক্ষতাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে তারা নিজেদের আয় করার পাশাপাশি পরিবারে অবদান রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আত্মমর্যাদা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক।
‎
‎সভাপতির বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোস্ত এইডের লক্ষ্য শুধু মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করা নয়, বরং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা। যেসব নারী সেলাইয়ের কাজ জানেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে মেশিন কিনতে পারছিলেন না, তাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে আয় করার সুযোগ তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারবেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব তাঁর বক্তব্যে বলেন, নারীদের কর্মসংস্থান ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেলে পরিবারে তাদের মর্যাদা বাড়ে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। নারীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎
‎মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম বলেন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। নারীদের শুধু আর্থিক সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে আয় করার উপকরণ ও সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। দোস্ত এইডের এ উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।
‎
‎জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম বলেন, একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এর মাধ্যমে একজন নারী ঘরে বসেই আয় করতে পারবেন, পরিবারের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখতে পারবেন এবং ধীরে ধীরে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। এ ধরনের উদ্যোগের সফল বাস্তবায়নে গণমাধ্যমসহ সমাজের সব পর্যায়ের মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
‎
‎আয়োজকরা জানান, বিতরণ করা সেলাই মেশিনগুলো এমন ১০০ জন নারীকে দেওয়া হয়েছে, যারা সেলাইয়ের কাজ জানেন, কিন্তু আর্থিক সামর্থ্যের অভাবে প্রয়োজনীয় মেশিন কিনতে পারছিলেন না। এ সহায়তা তাদের বিদ্যমান দক্ষতাকে কাজে লাগিয়ে আয় শুরু করার বাস্তব সুযোগ তৈরি করবে। একজন নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতেও অবদান রাখতে পারবেন। কাজের পরিধি বাড়লে ভবিষ্যতে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে।
‎
‎নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এ উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
‎
‎উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি মানুষের জরুরি প্রয়োজন পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ

জামালপুর সেলাই মেশিন পেলেন ১০০ জন

নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ

সময় ০১:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬