
উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) বানিয়াচং উইং (Baniyachong Wing) সদস্যদের একটি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার রাত ৮টায় বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত অ্যাডভোকেট নজরুল ইসলাম খান‘র বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশে ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ (YRC.BD) হবিগঞ্জ জোনের অধীনে ‘বানিয়াচং উইং‘ (YRC, Baniyachong Wing) সদস্যদের আয়োজনে এ গেটটুগেদার অনুষ্টিত হয়।
এ সময়, গেটটুগেদার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং সৈদ্দারঠুলা সাত মহল্লা ছান্দের সর্দার অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক, এনটিভি‘র প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী । ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ (YRC.BD) হবিগঞ্জ জোনের টেরিটরি অফিসার মাসুম বিল্লাহ, সদস্য মুনতাসির মামুন, মো: সাইফুল আলম শাহীন, মাহবুব হাসান ও বানিয়াচং উইং (Baniyachong Wing) এর সদস্য সিয়াম হোসেন, সাখাওয়াত হোসেন সজিব, তাসিন খান, তানবীর আহমেদ প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC Baniyachong Wing) বানিয়াচং উইং সদস্যদের এ গেটটুগেদার বা মিলনমেলা এতো চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশে আয়োজন করেছেন যা সত্যিই মুগ্ধকর একটি জায়গা। অতিথিরা বলেন, আগামীতে যেনো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় (সোয়াম্প ফরেস্ট) মিঠাপানির জলাবন ও পাখির অভয়ারণ্য লক্ষী বাওর (হড়তির জঙ্গল) ইয়ামাহা রাইডার্স ক্লাব, বানিয়াচং উইং এর বনভোজনের আয়োজন করা হয়।
গেটটুগেদার অনুষ্ঠানে বাইকারদের মধ্যে পারস্পরিক আড্ডা, অভিজ্ঞতা বিনিময়, নিরাপদ রাইডিং সচেতনতা বিষয়ক আলোচনা শেষে আনন্দঘন আয়োজনে রাতের খাবারের মধ্যে দিয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC, Baniyachong Wing) বানিয়াচং উইং সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ইয়ামাহা রাইডার্স ক্লাব বা YRC হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ অফিশিয়াল বাইকিং কমিউনিটি, যা এসিআই মোটরস (ACI Motors) ও ইয়ামাহার যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হয়। রাইডারদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, ব্রাদারহুড এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এই ধরনের স্থানীয় গেটটুগেদার ও রাইডিং ইভেন্টগুলো নিয়মিত আয়োজন করা হয়।
বানিয়াচং প্রতিনিধি। 

















