
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) কর্মরত কুলাউড়ার কৃতী সন্তান জুয়েল মাহবুবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে স্রোত সাহিত্য পর্ষদ।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কুলাউড়ার স্রোত সাহিত্য পর্ষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুলাউড়া পাবলিক লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন,পাঠকসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় সাহিত্য-সংস্কৃতির চর্চা জোরদার এবং জনকল্যাণমূলক উদ্যোগে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, সংগঠক রেহান উদ্দিন আহমেদ, কবি সঞ্জয় দেবনাথ, সাবেক ক্রিকেটার নাসির জামান খান জাকি, সমাজসেবী নুরুল ইসলাম খান বাবলা, লেখক কামরুল হাসান, স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, ব্যাচ ’৯৭-এর প্রতিনিধি মারুফ আহমেদ, সাংবাদিক এইচ ডি রুবেল, প্রভাষক আজিজুর রহমান, সমাজকর্মী জহিরুল ইসলাম কর্ণ, সাহিত্যকর্মী কাওসার বাবুল, শাহরিয়ার চৌধুরী, ব্লগার সজিব হাসান, মাসুক আহমেদ ও সানি আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্রোত সাহিত্য পর্ষদের পক্ষ থেকে নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে তাঁর আন্তরিক মতবিনিময় হয়।
কুলাউড়া প্রতিনিধি 


















