সিলেট ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

‎হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। 
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র ও লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ।
‎
‎সভায় পূজাঁমণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং উৎসবকালীন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
‎
‎সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজাঁ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সব নেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে  সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  বিভিন্ন পুজা মন্ডপ  দায়িত্ব পালন করবে।
‎
‎উপজেলা বিএনপির সংগঠনের পক্ষ থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করবেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। পূজার পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গানবাজনা করা যাবে। তবে মাদক সেবন এবং ডিজে গান বাজানো নিষিদ্ধ থাকবে। ধর্মীয় বিধি নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যেমন আজান ও নামাজের সময় যেন খেয়াল রাখ উৎসবের কাজকর্ম পালন করা হয়।

‎সভায় বক্তব্য দেন সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত  লাখাই, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, ছাত্রদলের সদস্যসচিব আহমেদ আজম, পূজা উদযাপন ফ্রন্টের অপূর্ব চন্দ্র দেব, অর্জুন দাশ সহ  বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা।

‎সভায় আসন্ন দুর্গাপূজাঁ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
বিসর্জনের দিন যেন কোন ধরনের অপ্রীতিক ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখে উৎসবের শেষে বিকাল ৫ টার ভেতরে বিসর্জন করার জন্য অনুরোধ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

সময় ০৯:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬