সিলেট ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩৫) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন বলে দাবি করেছেন স্বজনেরা।
‎
‎এনামুল হাসান চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। তাঁর পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে গাঁজাসহ গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, গত মঙ্গলবারও পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল এনামুলের। তখন তিনি সুস্থ ছিলেন বলে জানান কামরুল। বৃহস্পতিবার আদালতে তাঁর জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল বলেও জানান তিনি।
‎কামরুল বলেন, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে ফোন করে তাঁকে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। পরে হাসপাতালে গিয়ে তিনি ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন। এ কারণে মৃত্যুর কারণ নিয়ে তাঁদের সন্দেহ তৈরি হয়েছে।
‎
‎তবে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এনামুল হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু

সময় ০৮:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬