সিলেট ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ১১টি মামলা করেছে উপজেলা প্রশাসন। এসব মামলায় মোট ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। এ সময় সড়কের ওপর যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। মামলাগুলোর বিপরীতে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় বলেন, শহরের যানজট কমানো এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ও পৌরসভার কর্মচারীরা সহযোগিতা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

সময় ০৪:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬