
জামালপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে, বৃহস্পতিবার ১৫ অক্টোবর দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে PROTISTHAA প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ESDO কেয়ার বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় PROTISTHAA প্রকল্পটি বাস্তবায়ন করবে ।
এতে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক ‘সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র সাধারণ সম্পাদক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ।
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন মাহ্ফুজা রহমান মিলি, জেলা ব্যবস্থাপক, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প।
সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ও অন্যান্য অংশীজন অংশ নেন।
সভায় PROTISTHAA (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
PROTISTHAA প্রকল্পটি কেয়ার বাংলাদেশ-এর সার্বিক নেতৃত্বে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক এই এলাকায় বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য যে,’প্রতিষ্ঠা’ (PROTISHTHA) মূলত: DG-ECHO-র অর্থায়নে পরিচালিত একটি কনসোর্টিয়াম প্রকল্প। এই কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছে কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) এবং অন্য দুই অংশীদার সংগঠন হলো এসিএফ (ACF) ও অ্যাক্টেড (Acted) বাংলাদেশ।
কারিগরি সহায়তা প্রদান করছে এর টেকনিক্যাল পার্টনার রাইমস (RIMES)। ACTED বাংলাদেশ ক্যাম্প পর্যায়ে ৩৩টি ক্যাম্পে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের বাস্তবায়নে সরাসরি কাজ করছে। মাঠপর্যায়ে বিভিন্ন মৌসুমী বন্যা-আকস্মিক বন্যা-ঘূর্ণিঝড়প্রবণ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে কনসোর্টিয়ামের তিন বাস্তবায়নকারী সংস্থা ইএসডিও (ESDO), এনএসএস (NSS) ও উত্তরণ (Uttaran)।
মোঃ খোরশেদ আলম,জামালপুর। 



















